সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন ছোট ছোট প্রবাল দ্বীপের সমষ্টি ছেঁড়া দ্বীপ (ছেঁড়াদিয়া)। এটি বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণ বিন্দু। "ছেঁড়া" নামটি এসেছে মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে। ভাটার সময় অনেক অংশ সেন্টমার্টিনের সাথে যুক্ত হয়ে যায়, জোয়ারে আবার বিচ্ছিন্ন।
গুরুত্বপূর্ণ: পরিবেশ ও প্রবাল সংরক্ষণের জন্য সরকার ছেঁড়া দ্বীপকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী পর্যটকদের ছেঁড়া দ্বীপে প্রবেশ নিষিদ্ধ। এই আর্টিকেলটি তথ্যের জন্য। নিয়ম শিথিল না হওয়া পর্যন্ত ছেঁড়া দ্বীপ ভ্রমণের পরিকল্পনা বা প্যাকেজ নেবেন না, এবং যাওয়ার আগে সর্বশেষ সরকারি নির্দেশনা যাচাই করুন।